হিংসাবিদ্ধস্ত অশান্ত মণিপুরে , অবশেষে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ সেপ্টেম্বরই হতে পারে প্রধানমন্ত্রীর মণিপুর সফর । কিন্তু তার আগেই বড় ভাঙন মণিপুরের বিজেপি শিবিরে । রাজ্য বিজেপির তিন প্রভাবশালী নেতা , গেরুয়া শিবির ছেড়ে জোড় দিলেন হাত শিবিরে ।
বিজেপির দুই প্রাক্তন বিধায়ক ওয়াই সুরচন্দ্র সিং, এল রাধাকিশওর সিং এবং বিজেপির শীর্ষ নেতা উত্তমকুমার নিংথৌজাম , দিল্লিতে গিয়ে , কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক সপ্তগিরি শংকর উলাকা এবং মণিপুর কংগ্রেস সভাপতি কে মেঘচন্ত্র সিং এর হাত ধরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন । এবিষয়ে কংগ্রেসের দাবী , মণিপুরে যে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে , বিজেপি শিবিরে ভাঙন , তারই বহিঃপ্রকাশ।
কুকি-মেতেই সংঘাতের জেরে , ২০২৩ সালের মে মাসে থেকে অশান্ত মণিপুর । বহুবার শান্তি ফেরানোর চেষ্টা করা হলেও , লাগাতার দফায় দফায় অগ্নিগর্ভ হয়েছে মণিপুর । তারপর সংঘাত রুখতে , উত্তর পূর্বের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনও জারি করা হয়। বিরোধী শিবিরের অনেকেই মণিপুরে গেলেও , অশান্ত মণিপুরে , একবারও পা রাখেন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সূত্রের খবর , অবশেষে দুই বছর পর , মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী , নরেন্দ্র মোদী । ১৩ সেপ্টেম্বর , মিজোরামে রেললাইন উদ্বোধন পর্ব শেষে মণিপুরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর । তবে এবিষয়ে এখনো নিশ্চিত কিছুই জানা যায়নি ।







