খেলাধুলা

নাইট ক্লাব থেকে আইপিএল কিংবদন্তি , ইউনিভার্স বসের সাফল্যের নেপথ্যে আরসিবি !

নাইট ক্লাব থেকে আইপিএল কিংবদন্তি। যাত্রার নেপথ্যে একটাই নাম , আরসিবি । একটি পডকাস্টে স্মৃতি রোমন্থন করলেন ইউনিভার্স বস ক্রিস গেইল । ২০১১ সালের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন ক্যারিবিয়ান তারকা খেলোয়াড় । কিন্তু পরে বেঙ্গালুরু শিবিরে যোগদান , বদলে দেয় তার জীবন । আরসিবিতে যোগ দিয়ে রীতিমতো রাতের ঘুম উড়িয়ে দেন বোলারদের। পুরোনো সেই স্মৃতির কথাই, একটি পডকাস্টে তুলে ধরলেন ক্রিস গেইল ।

গেইল এদিন জানান , “মনে পড়ে ২০১১ সালের সেই ফোনটার কথা। জামাইকার একটা নাইট ক্লাবে ছিলাম, সেই সময়ে আমাকে ফোন করেন বিজয় মালিয়া এবং অনিল কুম্বলে। ওই সময়টায় আমি একেবারে ক্রিকেটের মধ্যে ছিলাম না। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, চোটও পেয়েছিলাম। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও ডাক পাইনি। সবমিলিয়ে খুব হতাশ ছিলাম। ক্রিকেট থেকেও বহুদূরে ছিলাম।”

তাঁর সংযোগ , “বিজয় আর অনিল আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আমি ফিট আছি কিনা। আমি বললাম, হ্যাঁ ফিট আছি। তখন ওরা বলে, যদি ফিট থাকো তাহলে কালকেই দূতাবাস থেকে ভিসা নিয়ে নাও। আমি বলি, শনিবার তো দূতাবাস বন্ধ থাকে। তাও ওরা আমাকে দূতাবাসে যেতে বলে। ওদের কথামতো পরদিন দূতাবাসে যাই, ভিসা নিয়ে বিমান ধরি। বাকিটা তো সকলেরই জানা।”

সেই বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখেছিল গেইল স্টর্ম । ১২ টি ম্যাচে গড়েছিলেন ৬০৮ রান , যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি । ২০১১ মরশুমের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন ক্রিস গেইল । ইউনিভার্স বসের দাপটেই ফাইনালে নাম লিখিয়েছিল তৎকালীন প্রধান বিজয় মালিয়ার দল । তারপর আইপিএলের নিয়মে , আরসিবি ছেড়ে , অন্য দলেও খেলেছেন , গেইল কিন্তু তাঁর জীবনে বেঙ্গালুরুর অবদান আজও ভোলেন নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.