গতকাল, ৮ আগস্ট মেঘালয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে দুরান্ড কাপে গ্রুপ এফ-এর ম্যাচে নেপালের ত্রিভুবন আর্মিকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এল এফসি গোয়া। আইএসএল-এর প্রাক্তন চ্যাম্পিয়ন দলটি লালথাংলিয়ানা এবং সিটরয় কারভালহোর গোলে জয় নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধে বাসন্ত জিম্বার একটি দুর্দান্ত গোলের মাধ্যমে ত্রিভুবন আর্মি গোলের ব্যবধান কমালেও, পরপর দ্বিতীয় হারের মুখোমুখি হতে বাধ্য হয়। অপরদিকে, এফসি গোয়ার এটি টানা দ্বিতীয় জয়।
ম্যাচের শুরুতেই সবচেয়ে দ্রুততম গোল করে এফসি গোয়া এগিয়ে যায়। কিক অফের পরপরই দেবেন্দ্র মুরগাঁওকারের পাস ধরে লালথাংলিয়ানা ডানদিক থেকে বক্সে ঢুকে নিখুঁতভাবে নেপালের গোলকিপার বিকেশ কুথুকে পরাস্ত করেন।
প্রথমার্ধে, আর কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়া তাদের লিড দ্বিগুণ করে। কর্নার থেকে দেবেন্দ্র মুনগেকরের হেডের পাস ধরে সিটরয় কারভালহো বল জালে জড়ান।
যদিও ত্রিভুবন আর্মি তীব্র আক্রমণ শানায় এবং বাসন্ত জিম্বার দুর্দান্ত গোলের মাধ্যমে একটি গোল শোধ করতে সক্ষম হয়। এফসি গোয়া এরপর ১০ জনের দলে পরিণত হয় সিটরয়ের দ্বিতীয় হলুদ কার্ডের কারণে। ত্রিভুবন আর্মি প্রবল চাপ তৈরি করলেও, এফসি গোয়া দুর্দান্তভাবে রক্ষণ সামলে জয় নিশ্চিত করে।







