খেলাধুলা

প্যারিস অলিম্পিকে আমনের ইতিহাস, দেশের সর্বকনিষ্ঠ হয়ে জিতলেন পদক

প্যারিস অলিম্পিক ২০২৪-এ ইতিহাস গড়লেন ভারতের আমন সেহরাওয়াত। মাত্র ২১ বছর বয়সে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতে। এই কৃতিত্বের ফলে তিনি হয়ে উঠলেন অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ পদকজয়ী। শুক্রবার পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে পরাজিত করে ব্রোঞ্জ জেতেন আমন, যা ছিল এই বছরের অলিম্পিকে ভারতের কুস্তিতে প্রথম পদক।

এই ঐতিহাসিক জয়ের পর, আমন তার সংগ্রামের কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, যদিও তার স্বপ্ন ছিল স্বর্ণপদক জেতা, তবে এই ব্রোঞ্জ পদক তাকে ২০২৮ সালের অলিম্পিকে আরও ভালো করার প্রেরণা দেবে। আমন বলেন, “আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম অলিম্পিকে পদক জয়ের। স্বর্ণপদক চেয়েছিলাম, তবে সবকিছুই ভালো কিছু জন্য ঘটে। এবার আরও ভালো প্রস্তুতি নিয়ে আসব।”

জাপানের রেই হিগুচির কাছে সেমিফাইনালে হেরে যাওয়ার পর, আমনের ওজন নিয়ে সমস্যা হয়। তার ওজন নির্ধারিত সীমার মধ্যে আনতে রাতভর কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমন জানান, “আমরা অনেক পরিশ্রম করেছি ওজন কমাতে। ম্যাচ শেষ হওয়ার পর, আমি দুই ঘণ্টা প্র্যাকটিস করেছি। তারপর রাত ১টার দিকে জিমে ট্রেনিং করেছি। কিন্তু একটুও ঘুমাইনি। আমাদের মূল লক্ষ্য ছিল ওজন ঠিক রাখা।”

এদিকে, ৫০ কেজি কুস্তির ফাইনালে কোয়ালিফাই করা বিনেশ ফোগাত ওজনের কারণে ডিসকোয়ালিফাই হন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে (CAS), এবং রবিবারের মধ্যে একটি সিদ্ধান্ত আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.