উত্তর পূর্ব ভারতে, বিপ্লব রেল পরিষেবায় । এবার রেলের ট্র্যাকের সুতোয় বাঁধতে চলেছে কলকাতা ও মিজোরাম । জানা গিয়েছে , খুব শীঘ্রই রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হবে , মিজোরামের সাইরাং পর্যন্ত। আশা , সব ঠিক থাকলে , পুজোর আগেই পাওয়া যাবে সুখবর । কলকাতার ট্র্যাক থেকে এক্সপ্রেস ছুটবে পূর্ব ভারতের স্কটল্যান্ডের পথে । মিজোরামবাসীরও আশা, এই যুগান্তকারী বিপ্লবে , পুজোর ছুটিতে পর্যটন শিল্প ফুলে ফেঁপে উঠবে ।
জানা গিয়েছে , ইতিমধ্যেই মিজোরামের ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত , ৫১ কিলোমিটার ব্রডগেজ লাইন বসানো সম্পন্ন হয়েছে । ২০০৮ সালের এই প্রকল্পে, রেললাইন পাতা শুরু হয় ২০১৪ সালে এবং সম্প্রতি সেই কাজ শেষ কাজ শেষ হয়েছে । জানা গিয়েছে , শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অসম-মিজোরাম সীমানা লাগোয়া সাইরাং স্টেশন পর্যন্ত চালু হতে চলেছে রেল পরিষেবা । প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই কলকাতা থেকে এক্সপ্রেস ছুটবে সাইরাং পর্যন্ত । ১৩৪৬ কিলোমিটারের এই দূরত্ব এক্সপ্রেসে করে অতিক্রম করতে , সময় লাগবে ৩১ ঘণ্টার একটু বেশি । কলকাতা স্টেশন থেকে সাইরাং স্টেশন পর্যন্ত , মাঝে থাকবে মাত্র একটি স্টপেজ – মালদহ টাউন স্টেশন ।
রেলের তরফে কলকাতা – সাইরাং এক্সপ্রেস ট্রেনের সময়সূচীও বাতলে দেওয়া হয়েছে । কলকাতা স্টেশন থেকে , সাইরাং এর উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সপ্তাহে তিনদিন – মঙ্গলবার , বুধবার ও শনিবার । এবং , সোমবার , বৃহস্পতিবার ও শুক্রবার করে সাইরাং থেকে ট্রেন ছাড়বে তিলোত্তমার উদ্দেশ্যে । জানা গিয়েছে কলকাতা থেকে সাইরাং এর ট্রেন ছাড়বে দুপুর ১২.২৫ এ ও সাইরাং থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে দুপুর ২.৩০ এ। এখন অপেক্ষা শুধু সময়ের ।







