সম্পত্তি নিয়ে আইনি জটিলতা চলতেই থাকে। পাশাপাশি অনেক সময় খবরের শিরোনাম উঠে আসে সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগ। এমনকি বর্তমান সময় দাঁড়িয়ে বলাই বাহুল্য রিয়েল এস্টেটের ব্যবসা বেশ রমরমা ভাবেই চলছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে যুগান্তকারী রায় ঘোষণা করলো। যার ফলে সম্পত্তি আইনিভাবে অধিভুক্ত করতে এলো বহু নয়া নিয়ম।
এতদিন নিয়ম ছিল সম্পত্তির রেজিস্ট্রেশন মানেই তার সম্পূর্ণ মালিকানা ধরে নেওয়া যাবে। তবে এবার সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের ফলে সেই পুরোনো নিয়মে এলো বদল। সম্প্রতি এই রায়ের পর শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকলেই সম্পত্তির সম্পূর্ণ মালিকানা দাবি করা যাবে না। আইনি নথি এবং প্রমাণের প্রয়োজন হবে। সেই কারণে সম্পত্তি ধারক, রিয়েল এস্টেট ডেভেলপার ও ক্রেতাদের উপর বড় প্রভাব পরতে চলেছে। বর্তমানে রেজিস্ট্রেশন একজন ব্যক্তির দাবিকে সমর্থন করতে পারে, তবে তা সম্পত্তি আইনিভাবে নথিভুক্ত করতে পারে না।
এই যুগান্তকারী রায়ের ফলে সম্পত্তি সংক্রান্ত বিবাদ ও প্রতারণা কমতে পারে বলে প্রবল আশাবাদী সকলেই। পাশাপাশি রিয়েল এস্টেট ডেভেলপার ও ক্রেতাদের বর্তমানে সম্পত্তি লেনদেন অতি সতর্কতার সঙ্গে করতে হবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি নথি আরো ভালোভাবে যাচাই করে ক্রয় বা বিক্রয় করতে হবে সম্পত্তি।







