খেলাধুলা

আসন্ন আইএস এল জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল!

চলছে বাঙালি পূজোর মরসুম। আর এই মরসুমেই আসন্ন আইএস এল জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল। শুধু বিনিয়োগকারী সংস্থার বদলই নয়, নতুন মরসুমে ইস্টবেঙ্গল দলে অনেক কিছুই বদলেছে। সামনের মাসে এই শুরু হচ্ছে ফুটবল লিগ। তেমনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে- আসন্ন আইএসএল মরসুমের জন্য দলের তিনটি জার্সির পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও জার্সি একইসঙ্গে সামনে আনা হল। দলের হোম জার্সিতে স্বাভাবিকভাবেই লাল ও হলুদ, এই দুই রঙ রয়েছে। গত গতবারের মতোই দলের অ্যাওয়ে জার্সির রঙ আবার সাদা। ইস্টবেঙ্গলের তৃতীয় জার্সি নীল রঙের।

 

গত বারের ইস্টবেঙ্গল আইএসএলের লিগ তালিকায় একেবার সবার নীচে শেষ করেছিল। কিন্তু এইবার প্রচুর নতুন খেলোয়াড়, নতুন কোচ এনে দলকে ঢেলে সাজানো হয়েছে আবার। ডুরান্ড কাপে দল গ্রুপ পর্বের পর নক আউটে পৌঁছতে না পারলেও, মুম্বই সিটি এফসিকে হারিয়ে নিজেদের দক্ষতার হালকা আশার আভাস দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.