আসন্ন রেমালের কারণে লাল সর্তকতা থেকে শুরু করে কমলা ও হলুদ সতর্কতায় জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়াও এর কারণে বন্ধ রয়েছে যান চলাচল। রুমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা যায়নি। বিভিন্ন জায়গায় হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়াও এর সাথে বইছে ঝড়ো হাওয়া।
তাই আজ অর্থাৎ সোমবার ২৭ তারিখ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পি এইচ ডি তে ভর্তি হওয়ার যে ভাইভা পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হলো রেমালের কারনে।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়ার সম্মতিতে বিজ্ঞপ্তির দ্বারা এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির চেয়ারপার্সেন অধ্যাপক কেকা সরকার। বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন ঘূর্ণিঝড় ‘রেমাল’ এবং এর ফলে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২৭.০৫.২০২৪ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে। উল্লিখিত পরীক্ষার সংশোধিত তারিখ পরে ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক বিমলেন্দু বিশ্বাসও পরীক্ষা স্থগিত রাখার কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তিনি বলেছেন, এটি সংশ্লিষ্ট সকলের বিজ্ঞপ্তির জন্য যে ২০২৪ সালের ২৬ এবং ২৭ মে ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা একটি তীব্র ঘূর্ণিঝড়ের আবহাওয়া সংক্রান্ত সতর্কতার পরিপ্রেক্ষিতে যা পরিবহনে ব্যাপক স্থানচ্যুতি ঘটাতে পারে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২৭.০৫.২০২৪ তারিখে নির্ধারিত সাক্ষাত্কারগুলি স্থগিত করা হলো।
পরিবর্তিত সময়সূচী শীঘ্রই জানানো হবে বলে জানা গেছে।







