ক্রাইমজেলা

নাবালিকা নির্যাতন মামলায় কড়া রায়, অভিযুক্তের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

হুগলি: নাবালিকা নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, হুগলি গ্রামীণ পুলিশ জেলার গোঘাট থানার অন্তর্গত এলাকায়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ঠাকুমার সঙ্গে ছাগল চরাতে গিয়ে পার্শ্ববর্তী একটি পার্কে ঢুকে পড়ে ১০ বছরের এক নাবালিকা। সেই সময় ছবি তোলার অজুহাতে অভিযুক্ত মোর্শেদ মল্লিক তাকে পার্ক সংলগ্ন জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নির্যাতনের চেষ্টা চালায়। তবে সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে শিশুটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর পরিবারের তরফে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর সুমিতা দাস। অভিযোগ দায়েরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

সম্প্রতি মামলার শুনানি শেষে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে নির্যাতিতার পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.