রাজনীতি

চলছে ছাপ্পা, অভিযোগ গেরুয়া শিবিরের

কলকাতার একাধিক এলাকায় বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ উঠল সপ্তম দফার ভোটের দিন। এই অভিযোগ করেছে বিজেপি।

বেহালা পশ্চিম, খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল। কার্যত দর্শকের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
শুধু বিজেপি নয়, কংগ্রেসের তরফেও একই অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে কংগ্রেস। বিজেপির অভিযোগ, বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের ২১২, ২১৩, ২১৪, ২৪১, ২৪২, ২৬৪ এবং ২৬৫ নম্বর বুথে ছাপ্পা চলছে। খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথেও ছাপ্পা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.