আগামীকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৬০ জন পাশাপাশি মৃত হয়েছে ৯পথযাত্রীরা।। যে এই দুর্ঘটনা কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। তবে এরই মাঝে প্রকাশ হয়ে গেল আর এক খবর। দুর্ঘটনার জেড়ে বাতিল হয়েছে ট্রেন। যার জন্য মঙ্গলবারও ভোগান্তির মুখে যাত্রীরা। উত্তর-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আজকের জন্য বাতিল করা হয়েছে (১৫৭১৯)কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (১৫৭২০)শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, (১২০৪২) নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, (১২০৪১) হাওড়া-এনএনএ ,(১৫৭২৪) শিলিগুড়ি-যোগবানী ইন্টারসিটি এক্সপ্রেস।
এছাড়াও আজ সময় পরিবর্তন করে বেলা ১২ টা করা হয়েছে ১২৫২৩ নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির।কাটিহার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী বলেছেন, “রাত থেকে পুনরুদ্ধারের কাজ চলছে। একটি ইঞ্জিনের ট্রেইল, দুটি পণ্যবাহী ট্রেন এবং একটি শতাব্দী এনজেপির অভিমুখে আপলাইন করা হয়েছিল। আধ ঘন্টার মধ্যে ট্রায়ালটি পুনরুদ্ধার করা হবে।”
অপরদিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুনরুদ্ধারের কাজ শেষ হওয়ার পরে আজ, মঙ্গলবার ভোরে শিয়ালদা মুখী গন্তব্যে ৩ টে বেজে ১৬ মিনিটে গিয়ে পৌঁছায় এ অভিশপ্ত ট্রেনটি। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং অন্যান্য রেলকর্তারা। যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় জল ও খাবার। সরকারি বাসে তাঁদের পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে।






