দেশ

বাড়ল ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’, আয়কর কাঠামোয় বড়সড় বদল

সপ্তমবারের জন্য মঙ্গলবার সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্বে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারয়ীয় অর্থমন্ত্রী পদে থেকে। অন্যদিকে, তৃতীয় মোদী সরকারের এ’ই প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করার ঘোষণা অর্থমন্ত্রীর। নিউ ট্যাক্স রেজিম বা নয়া কর কাঠামোয় ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন।

নির্মলা জানিয়েছেন, কর প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ধারা অব্যাহত রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.