খেলাধুলা

CEAT ক্রিকেট অ্যাওয়ার্ডসে চ্যাম্পিয়ন্স ট্রফি ও WTC ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী জয় শাহ

মুম্বাইয়ে ২১ আগস্ট ২০২৪, সিইএটি ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়, যেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলি আলোচনার কেন্দ্রে ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ‘পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন। একই মঞ্চে রাহুল দ্রাবিড়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বিরাট কোহলি পান ‘পুরুষদের ওডিআই ব্যাটার অফ দ্য ইয়ার’ পুরস্কার, এবং মোহাম্মদ শামি হন ‘পুরুষদের টেস্ট বোলার অফ দ্য ইয়ার’।

তামিলনাড়ুর আর সাই কিশোর ‘ডোমেস্টিক ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। যিনি গত মৌসুমে তার দলকে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। এছাড়া, নিউজিল্যান্ডের টিম সাউদি ‘পুরুষদের টি-টোয়েন্টি বোলার অফ দ্য ইয়ার’ এবং ইংল্যান্ডের ফিল সল্ট ‘সেরা টি-টোয়েন্টি ব্যাটার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হন।

নারী ক্রিকেটেও দেওয়া হয় বিশেষ পুরস্কার। স্মৃতি মন্ধানা হন ‘মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার’ এবং দীপ্তি শর্মা হন ‘মহিলা বোলার অফ দ্য ইয়ার’। হারমানপ্রীত কৌরকে ‘সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব’ দেওয়ার জন্য সম্মাননা প্রদান করা হয়, এবং শেফালি ভার্মা তার দ্রুততম ডাবল সেঞ্চুরির জন্য প্রশংসিত হন।

পুরস্কার গ্রহণের পর রোহিত শর্মা বলেন, “আমার সাফল্যের পেছনে প্রধান অবদান ছিল তিনটি স্তম্ভ – জয় শাহ, রাহুল দ্রাবিড়, এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। তাদের সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.