আরজিকর কান্ডের পর ডাক্তাররা প্রতিবাদ স্বরূপ কর্ম বিরতিতে ছিলেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কর্মভিরতি তুলে নিতে। এছাড়াও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। তবে ডাক্তাররা জানিয়েছেন তারা এই মুহূর্তেই সম্পূর্ণ পরিষেবা শুরু করতে নারাজ। শুক্রবার বৈঠকে জানিয়েছিলেন শনিবার থেকেই টেলিমেডিসিন পরিষেবা চালু কবেন জুনিয়র চিকিৎসকরা। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যাবে ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অভয়া টেলিমেডিসিন ক্লিনিক। আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
প্রসঙ্গত, টেলিমেডিসিন পরিষেবা হল এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা যেখানে চিকিৎসক এবং রোগীরা সরাসরি যোগাযোগ না করেও দূরবর্তী প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। এটি ফোন, ভিডিও কনফারেন্স, ইমেইল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের মাধ্যমে পরিচালিত হতে পারে। টেলিমেডিসিনের সুবিধা হলো রোগীরা ঘরবন্দী থেকে বা দূরবর্তী স্থান থেকে সহজেই চিকিৎসা পরামর্শ পেতে পারেন, যার ফলে সময় ও খরচ কমে আসে।
এছাড়াও, এটি বিশেষ করে সেইসব এলাকায় সুবিধাজনক যেখানে চিকিৎসকের অভাব বা স্বাস্থ্যসেবা সীমিত।







