জেলা

ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে আক্রান্ত পুলিশ ইনচার্জ সহ ৯ জন পুলিশ

হাসনাবাদ থানার খরমপুর এলাকার ঘটনা। খরমপুর এলাকার এক মহিলা গতকাল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা আউটপোস্টে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। এবং গভীর রাতে খরমপুর এলাকায় ওই অভিযুক্তর বাড়িতে তদন্তে যায় পুলিশ। তখনই ওই অভিযুক্ত এবং অভিযুক্তর সঙ্গীরা পুলিশদের ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে। মারধরের ফলে মুরারিশাহা আউটপোস্টের ইনচার্জ সহ মোট ৯ জন পুলিশ কর্মী আহত হয়। এরপর তাদেরকে উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের চিকিৎসা চলার পর প্রায় তিন ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.