জেলা

নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর, তৃণমূলের দাবি— বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই আসল কারণ

নন্দীগ্রাম: নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নন্দীগ্রামের কালীচরণপুর ও সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ট্যাবলো ভাঙচুরের অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’-র পাল্টা হিসেবে বিজেপির তরফে ওই প্রচার ট্যাবলো বের করা হয়েছিল। কিন্তু সেই ট্যাবলো ভাঙচুরের ঘটনায় এবার অভিযোগের তির ঘুরে গেল বিজেপির দিকেই।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এই ভাঙচুরের পিছনে তৃণমূলের কোনও ভূমিকা নেই। বরং বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে এসে পড়েছে। তৃণমূলের মতে, নন্দীগ্রামে বিজেপির সংগঠন ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়েছে এবং সেই অন্তর্কলহের জেরেই এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় স্তরে বিজেপি কর্মীদের মধ্যেই ঘটনার প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে।

নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.