চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আসনা’। কোন জায়গায় কতটা প্রভাব পড়বে, যা নিয়ে চিন্তা বাড়ছে আবহাওয়া দফতরে। ঝড় বৃষ্টির জেরে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। গুজরাত ইতিমধ্যেই বর্ষার বৃষ্টির কবলে। বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তার উপর এবার নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতায় সিঁদুরে মেঘ দেখছেন মানুষ। গুজরাট উপকূলের ন্যায় ধেয়ে আসছে ‘আসনা’।
তবে এর প্রভাব বাংলায় ঠিক কতটা পড়তে পারে, তা নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় ‘আসনা’র তেমন একটা প্রভাব বাংলায় পড়বে না। কারণ এটি আরব সাগরে তৈরী হয়েছে। ফলে বাংলায় ঘূর্ণিঝড় প্রকট দেখা যাবে না। তিনি এও বলেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হয়েছে, তার জেরে খুব বেশি প্রভাব না পড়লেও রাজ্যের কিছু কিছু জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।







