দুর্গাপুজো তে দর্শকদের মন কড়তে , মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী প্রযোজনায় এসভিএফের ছবি ‘সন্তান’ এমনটাই কথা ছিল। এই ছবির মূল আকর্ষণে আছে মিঠুন চক্রবর্তী। কিন্তু শোনা যাচ্ছে এবার সেই ছবি নাকি মুক্তি পাবে না। প্রায় কুড়ি বছরে এই প্রথম বার পুজোর সময় এসভিএফ-এর কোন ছবি থাকছে না। তবে ‘বাবলি’র পর ‘সন্তান’ ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন পরিচালক রাজও। তবে এ বার সেই ছবি যে মুক্তি পাচ্ছে না, খবরটি নিজেই অনলাইনে জানালেন পরিচালক রাজ।
দীর্ঘ এক দশক ধরে বাংলার বিনোদনের পর্দায় প্রতিবছর পূজোর সময় প্রযোজনার কোন ছবি মুক্তি পাইনি এমনটা হয়নি। এবার তাদের হয়ে ছবি বানানোর দায়িত্ব পেয়েছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। কিন্তু প্রথমেই পরিচালক-টেকনিশিয়ানদের দ্বন্দ্ব, পরে আরও নানা কারণে ছবিটি স্থগিত হয়ে যায়। ঘারতি মেটানোর জন্য সেই সময় দুই পরিচালকের নাম উঠে আসে। তাঁরা হলেন – সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী।সৃজিত এই প্রযোজনা সংস্থার হয়ে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এই ছবিটি পরিচালনা করেছেন।কিন্তু, পুজোয় তাঁর অন্য একটি ছবি ‘টেক্কা’ মুক্তি পাচ্ছে।সেই ছবিটি নিসপাল সিংহ রানে এবং দেব যৌথ ভাবে প্রযোজনা করছেন। এছাড়াও শোনা গিয়েছে, দুই প্রযোজকই নাকি চাইছেন, সৃজিতের পরের ছবিটি পুজোর পরে মুক্তি পাক।সেই কারণে ‘সন্তান’ই ছিল পুজোয় ওই প্রযোজনা সংস্থার তুরুপের তাস। শুটিং হলেও এখনও ডাবিং হয়নি । এমনিতেই রাজ্য জুড়ে আর.জি. কর-কাণ্ডের প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে উৎসবে ফিরতে বললেও সেই নিয়ে শুরু হয় প্রতিবাদ। এমন পরিস্থিতিতেই কি ছবির মুক্তি পিছিয়ে দিলেন তাঁরা? সেই তথ অজানা,সেই বিষয় জানালেন:
এ দিকে, একই সময়ে মিঠুনের এই ছবিটিও মুক্তি পেলে পুজোয় একসঙ্গে দু’টি ছবির মুক্তির সম্ভাবনা তৈরি হবে। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর, দেবশ্রী রায় অভিনীত পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ ছবিটি পুজোয় আসছে। ফলে, একই সঙ্গে দু’টি ছবি মুক্তি পেতে পারত তাঁর বহু বছর পরে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না বলেই জানান টলিপাড়া। এমনটাই সূত্রের খবর।







