সাউথ ইন্ডিয়ান নায়িকা গুলোর মধ্যে সামান্থা রুথ দর্শকের মনে এক অন্যরকম জায়গা তৈরি করে নিয়েছে তার অভিনয়ের মাধ্যমে। সাম্প্রতিক কয়েক বছর আগে সামান্থা নিজের জীবন সঙ্গী হিসেবে সাউথ অ্যাক্টোর নাগা চৈতন্য কে বেছে নেন।
এক সময় নির্দ্বিধায় তা জানিয়েছিলেন অভিনেত্রী।
কিন্তু সেই দিন আর নেই, জনপ্রিয় নাগা-সামান্থার জুটি ভেঙে গিয়েছে তা আমাদের সবারই জানা। বিয়ে ভেঙে যাওয়ার পর একাই রয়েছেন অভিনেত্রী। এই বছরেই সাউথ অ্যাক্ট্রেস শোভিতা ধূলিপালার সঙ্গে আবার নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন অভিনেতা নাগা চৈতন্য। যদিও নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক ভাঙে যাওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যান সামান্থা ।তারপর সেখানে নেটপাড়ায় একটা রব উঠে, ‘বদলে গিয়েছেন সামান্থা’।
ওই অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে পোস দেন সামান্থা। সেখানে সামান্থাকে দেখে নেটাগরিকদের একটা অংশের দাবি করেন, সামান্থা কি আদৌ সুস্থ? কারও চিন্তা হয় অভিনেত্রীর চেহারা নিয়ে। কেউ কেউ আবার মন্তব্য করেন এটা ভেবে যে নাগার নতুন জীবনের কথা জানতে পেরেই না কি অসুস্থ হয়ে পড়েছেন সামান্থা। সেই অনুষ্ঠানে সামান্থাকে দেখা যায় ফুলহাতা পোশাকে, সঙ্গে মানানসই রূপটান। যা সকলের মন কাড়ে কিন্তু মুখে হাসি থাকলেও ছবি দেখে অনেকেরই অসুস্থ মনে হয়েছে সামান্থাকে।
এবার তাঁদের উদ্দেশে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী!
অভিনেত্রী নিজের শরীরচর্চার ছবি পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। যদিও অভিনেত্রী তাঁর
ছবিটা তোলেন পিছন দিক থেকে । যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী কাঁধে ভারী ওজন তুলছেন। পোস্টের নিচে তিনি লেখেন: ‘আর যদি কেউ অসুস্থ বলো। মনে রাখবে সকলকেই, পিছনে আঘাত করতে পারি আমি।’
গত কয়েকদিন ধরেই সামান্থাকে যেভাবে ট্রলিং করা হচ্ছিল। যার পাল্টা জবাবেই বোধ হয় সামান্তার এই পোস্ট।







