নিজস্ব সংবাদদাতা: জোরকদমে চলছে ‘ কাবুলিওয়ালা’র শুটিং। জানা গেছে ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী। ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করছে’মিঠাই ‘ সিরিয়ালের খুদে শিল্পী অনুমেঘা কাহালি। সাথে রয়েছেন আবির চ্যাটার্জি ও সোহিনী সরকার।
ছবির আউটডোর শুটিং কোথায় হবে তা নিয়ে চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই। কারণ ‘কাবুলিওয়ালা’ শুনলেই চোখে ভেসে ওঠে সুদূর আফগানিস্থান। কিন্তু সেখানকার যা রাজনৈতিক অবস্থা তাতে শুটিং চালিয়ে যাওয়া মোটেই নিরাপদ নয়। তাই এই ছবির আউটডোরের জন্য তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশের কথা ভেবেছিল শুটিং ইউনিট। কিন্তু মিঠুনের শারীরিক পরিস্থিতির কারণে তিনি বিদেশে যেতে প্রস্তুত নন।
অবশেষে শুটিং পূর্ব সমস্ত বাঁধা পেরিয়ে ‘কাবুলিওয়ালা’ র জন্য কার্গিল কে বেছে নেন পরিচালক সুমন ঘোষ। কারণ ওই অঞ্চলের সঙ্গে সেই দেশের কিছুটা ভৌগলিক সাদৃশ্য আছে। মূলত মিঠুনের কথা মাথায় রেখেই দেশের মধ্যে শুটিংয়ের সিদ্ধান্ত নেন আধিকারিকেরা। দীর্ঘ সময়ের পর কোনো বাংলা ছবির শুটিং শুরু হতে চলেছে সেখানে। যা দর্শকদের অন্যমাত্রার চমক দেবে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আউটডোর শুটিংয়ের কাজ শুরু হবে বলে খবর সূত্রের। চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ছবিটির।







