কলকাতা

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও প্রতিবাদের সুর , জানালেন সজল নিজেই

৮৯ তম বছরে পদার্পণ , কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের । বিগত দুইবছরের মধ্য দিয়ে , সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে অনেক আশা বেড়েছে প্যান্ডেল হপারদের । ২০২২ এ লালকেল্লা এবং ২০২৩ a অযোধ্যার রামমন্দির , মন কেড়ে নিয়েছিল দর্শকদের । এবারেও বিজেপি নেতার পুজোর থিম নিয়ে আশা অনেকটাই বেড়েছে দর্শকদের । ৮৯ তম বছরে , তাদের এবারের থিম , আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক । তবে প্রশ্ন , এই থিমেও কি মিশবে আর জি করের প্রতিবাদের সুর ! এবার সরাসরি তা জানিয়ে দিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম আহ্বায়ক তথা বিজেপি নেতা সজল ঘোষ । এই পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন , থিমের বিশাল গোলোকে কখনও দেখা যাবে প্রতিবাদের প্রদীপ, কখনও ফুটে উঠবে ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান।

গত ৯ আগষ্ট , পাশবিকভাবে ধর্ষণ করে খুন করা হয় আর জি করের মহিলা পড়ুয়া চিকিৎসককে । যার প্রতিবাদে প্রতিনিয়ত গর্জে উঠছে কল্লোলিনী কলকাতা । কখনও ডাক্তার , কখনও শিল্পী , কখনও প্রতিবাদে নামছেন সাধারণ মানুষরা । তবে প্রায় ২ মাস হতে গেলেও এখনো বিচার পাননি নির্যাতিতা । যার ফলে শোকাহত গোটা শহর । কেউই যেনো মেনে নিতে পারছে না উৎসবকে । তাই এবারের পুজো আবহটা অন্যবারের থেকে অনেকটাই ভিন্ন । পুজো আসলেও তাতে রয়েছে বিষাদের সুর । সকলের দাবী , প্রতিবাদ যেনো থেমে না যায় । সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কর্তারা জানিয়েছেন , এবারের মায়ের পুজোর মধ্যেই বাজবে মেয়ের প্রতিবাদের সুর । মায়ের কাছেও তাদের একটাই দাবী , বিচার চাই ।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের পাশাপাশি , মাঠ জুড়েও প্রতিফলিত হচ্ছে প্রতিবাদের সুর । মাঠ জুড়ে ছেয়ে থাকা বিজ্ঞাপনের ব্যানারে দেখা যাচ্ছে প্রতিবাদের ভাষা । বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন , এবারের পুজো হলো প্রতিবাদের উৎসব । জানা গেছে , এবার আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের নাম করে , এই পুজো কমিটির তরফে প্রতিবারের ন্যায় এলাকার ১২০০ জন ছাত্রছাত্রীকে ১০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.