রাজ্য

উত্তর ২৪ পরগনায় নাবালিকাকে ধর্ষণ, লাগাতার ধর্ষণে গর্ভবতী নাবালিকা।

ফের নাবালিকাকে ধর্ষণ , প্রাণনাশের ভয় দেখিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। নাবালিকা গর্ভবতী হয়ে পড়ায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানা এলাকার বেড়গুম ২ গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ বেড়গুম বেলতার বাসিন্দা ১৫ বছরের ওই নাবালিকাকে বেশ কিছু দিন ধরেই বারে বারে ধর্ষণ করেছেন অভিযুক্ত সুনীল রায় নামের প্রতিবেশী। এই বিষয়ে কাউকে বললে পরিবার সহ নাবালিকাকে মেরে ফেলার হুমকি দিত অভিযুক্ত। ভয়ে নাবালিকাকে ধর্ষণের কথা কাউকে বলেননি।

অবশেষে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নাবালিকার পরিবার গোবরডাঙা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুনীল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বারাসাতের পকসো আদালতে পেশ করেছে পুলিশ। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকার ওপর প্রশ্ন তুলে চলেছিল প্রতিবাদ। সেরকমই জয়নগরের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। তবুও এই রকম ঘটনা ঘটেই চলেছে গোটা রাজ্য জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.