কলকাতার বুকে বেড়েই চলেছে দুর্ঘটনা। অটো উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় কলেজ ছাত্র। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নিউ টাউন থানার অন্তর্গত আনন্দ পল্লির এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্য শিক্ষার্থীর নাম সায়ন বন্দ্যোপাধ্যায়। ওই ছাত্র বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির কলেজের পড়ুয়া। কলকাতার সিঁথির মোড়ে অটো করে যাচ্ছিল ওই পড়ুয়া। ঠিক সেই সময় পিছন থেকে একটি গাড়ি সংসারে ধাক্কা মারে অটোটিতে। যার ফলে পুরোপুরি ভাবে ভেঙে যায়।
এরপর পুলিশ ওই পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তারপরে প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







