বিদেশ

“খেলার মাঠে খেলাই হোক, অনুষ্ঠান নয়”, সাফ জানালেন শিলিগুড়ির মঞ্চ থেকে অরিজিত সিং

তার একেবারেই পছন্দ নয় খেলার মাঠে অনুষ্ঠান করা সেই কথা তিনি শিলিগুড়ির কনসার্টের পর সাফ জানিয়ে দিলেন। আর এই কথাটা বলেই তিনি সকলের মন জয় করে নিলেন। মঙ্গলবার তিনি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান করেন। খুব স্বাভাবিক ভাবেই অরিজিতের কনসার্টে ভিড় উপচে পড়ার মতোই ছিল। তাই তিনি উদ্যোক্তাদের জানালেন যেন কোনভাবে মাঠের ক্ষতি না হয়।

শিলিগুড়িতেই একমাত্র কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনই রয়েছে। সেখানে দর্শকরা বেশ ভালোই উপভোগ করেছেন অরিজিতের কনসার্ট। তবে এই মাঠে অনুষ্ঠান হওয়ায় অরিজিৎ বেশন্তুষ্ট তা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন অনুষ্ঠানের শেষে। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে ২০ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে মাঠ সংস্কারের জন্য।

অরিজিৎ বলেন,” স্বাস্থ্য ঠিক রাখতে হলে মাঠের খুব প্রয়োজন। তাই আমরা মাঠ বাঁচিয়ে রাখার পক্ষে। কারণ যেইভাবে চারিদিকে বিল্ডিং হচ্ছে তাতে মাঠ হারিয়ে যাচ্ছে। তবে এই মাঠে অনুষ্ঠান করা উচিত হয়নি। এটা খুব ভালো মাঠ। এখানে খেলা হওয়া উচিত। আমি উদ্যোক্তাদের বলবো অনুষ্ঠানের পর যেন মাঠ ভালো করে পরিষ্কার করা হয়, মাঠের যেন কোন ক্ষতি না হয়।”

তিনি আরো বলেন,” স্বাস্থ্যের উন্নতির জন্য আরও বেশি হাসপাতাল হওয়ার দরকার। শিলিগুড়িতে ও আরো হাসপাতালে প্রয়োজন আছে। এছাড়াও এখনকার দিনে ইংরেজি জানাটা খুব জরুরী। সেই জন্য আমরা চেষ্টা করছি এরকম বিদ্যালয় খোলার জন্য। তাতে ১০ বছর সময় লাগলে লাগুক আপনারা পাশে থাকবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.