বারংবার নিজেকে নির্দোষ বলে দাবী জানালেও , অবশেষে সাজা ঘোষণা সঞ্জয়ের । তবে ফাঁসি নয় , আমৃত্যু কারাদন্ডের সাজা পেলেন আর জি কর কান্ডের দোষী । দুপুর ২.৪৫ মিনিটে , বিচারক অনির্বাণ দাস যাবজ্জীবনের সাজা দেন সঞ্জয়কে । সঙ্গে হয় ৫০ হাজার টাকার জরিমানা । এটি বিরলের মধ্যে বিরলতম কেস নয় , জানিয়ে দেয় শিয়ালদহ কোর্ট । পাশাপাশি আদালতের তরফে , রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় , তিলোত্তমার বাবা – মা কে ক্ষতিপূরণ বাবদ ১৭ লক্ষ টাকা দেওয়ার জন্য ।
আদালতে , সঞ্জয়ের সাজা ঘোষণার পরও কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে থাকেন তিনি । তারপর এজলাস ছাড়েন , কিন্তু বেরোনোর সময় তাকে বিড়বিড় করে কিছু বলতে দেখা যায়। সূত্রের খবর , সাজা শুনে , সঞ্জয় বলেন , ” বদনাম হয়ে গেলাম। ”
শিয়ালদহ কোর্টের ২১০ নং ঘরে চলছিল সঞ্জয়ের শুনানি । সেখানে সোমবার দিনও সারাদিন নিজেকে নির্দোষ বলেই দাবী করেন সঞ্জয়।সঞ্জয় বলেন , “আমি করিনি। রেপ আর মার্ডার পুলিশ সব দেখেছে। এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা কি নষ্ট হত না?” তিনি আরো বলেন , “আমাকে কিছু বলতে দেওয়া হয়নি , আমাকে মারধর করা হয়েছে , জোর করে কিছু না বলে সই করানো হয়েছে , আমি নির্দোষ । “







