বিনোদন

২০২৬ এর প্রজাতন্ত্র দিবসে বড় পর্দায় মুক্তি পাবে ‘বর্ডার ২

বর্তমান পরিস্থিতিতে টলিউড থেকে শুরু করে বলিউডে বহু দেশপ্রেমের ছবি দেখা যায়। ১৯৯৭ সালে জে পি দত্তের পরিচালনায় বড় পর্দায় এসেছিল ‘বর্ডার’। এবার ২৮ বছর পর আসতে চলেছে এই সিনেমার সিক্যুয়েল। সিনেমার পার্ট ২তে দেখা যাবে কোন কোন তারকাকে? কবেই বা মুক্তি পাবে ‘বর্ডার ২’?

‘বর্ডার ২’ সিনেমাটি তৈরি হচ্ছে অনুরাগ সিংহের পরিচালনায়। বর্ডার সিনেমা মুক্তি পাওয়ার প্রায় ২৮ বছর পর শুরু হল এই ছবির সিক্যুয়েলের শুটিং। জোর কদমে এই সিনেমার শুটিং চলছে মধ্যপ্রদেশের ঝাঁসিতে। দেশাত্মবোধক কাহিনী দিয়ে গড়ে উঠেছে এই সিনেমা গল্প। যেখানে অভিনেতা সানি দেওলের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে অভিনেতা বরুণ ধওয়ানকে।

এছাড়াও এই সিনেমাকে অন্য মাত্র নিয়ে যেতে থাকবে আহান শেঠি এবং দিলজিৎ দোসাঞ্জ। ইতিমধ্যেই এই সিনেমার মুক্তি পাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। আগামী বছরের ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের পুরো দেশের মুক্তি পাবে এই সিনেমা। তবে দেশপ্রেম দিয়ে তৈরি হওয়া এই সিনেমা মানুষের মনে কতটা দাগ কাটতে পারে এটাই এখন দেখার। ইতিমধ্যই এই সিনেমার শুটিংয়ের কিছু দৃশ্য মাধ্যমে প্রকাশিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.