ফালাকাটার মধ্য দেওগাঁও দক্ষিণ পাড়ায় মুজনাই নদী গ্রাস করছে বিঘার পর বিঘা জমি, দিশেহারা গ্রামবাসীরা ।শুধু বর্ষাকালেই নয় এখন বসন্তকালেও নদী ভাঙনে মাথায় হাত গ্রামবাসীদের। এরমধ্যেই ভিটামাটির মায়া ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে প্রায় পনেরটি পরিবার । ভাঙনের মুখে আরো বেশকিছু বাড়ি । পাড়ভাঙন রোধে ব্লক প্রশাসনের নির্দেশে বালি ভর্তি বস্তা দিয়ে বাঁশের আড় বাঁধ দেওয়া হয়েছিল বহুদিন আগে। কিন্তু সেটা যে পর্যাপ্ত নয় সেটা স্বীকার করে নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য মোঃ বাবুমনি বলেন, এই এলাকার ভাঙন রোধে প্রয়োজন স্থায়ী পাথরের বাঁধ। আর সেটা নির্মাণ করতে পারে সেচ দপ্তর।বিষয়টি একাধিকবার সেচ দপ্তরের নজরে আনা হয়েছে।পূর্বতন জেলা পরিষদের সদস্যা শেফালী নট্ট জানিয়েছিলেন, মুজনাই নদী ভাঙ্গনের পাড় বাঁধের কাজটি আলিপুরদুয়ার জেলা পরিষদে পাশ হয়ে রয়েছে।অর্থের অভাবে কাজ শুরু করা সম্ভব হয়নি।তবে সেই অর্থের অভাব আজও ঘুচেনি বলে জানান বর্তমান জেলা পরিষদের সদস্যা তনুশ্রী রায়।সম্প্রতি রাজ্য বাজেটে নদী ভাঙ্গন রোধে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে।এবারে কাজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এলাকাবাসীর কথা চিন্তা করে বর্ষার আগে পাড়বাঁধ নির্মানের দাবি জানাচ্ছেন তৃণমূলের দেওগাঁও অঞ্চল উত্তর অংশের যুব সভাপতি এনামুল হক। এলাকার চাষীদের দাবি দীর্ঘদিন ধরে বহুবার আবেদন নিবেদন করে আসলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলেনি।বিঘার পর বিঘা জমি গ্রাস করছে মুজনাই।
Read Next
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
Related Articles
শিলিগুড়িতে মেডিক্যাল চেক আপ কেয়ারের উদ্বোধন করলেন ডেপুটি মেয়র এবং কানাইয়া লাল আগরওয়াল
August 31, 2023
বেসরকারি লোন সংস্থার দাদাগিরি বাড়িতে এসে হুমকি। অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ।
March 1, 2025
Check Also
Close





