রাজ্য

মৌসুমী দ্বীপে কুমিরের আকঙ্গ

হোম স্টে ট্যুরিজমের জন্য বিখ্যাত মৌসুনি দ্বীপ। এবার সেই দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে দ্বীপের বাসিন্দা থেকে পর্যটকরা।
গতকাল সন্ধেয় স্থানীয় বাঘডাঙা এলাকার যাতায়াতের রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি।
সেইসময় এক বাসিন্দা কুমিরটিকে দেখতে পেয়ে চিৎকার করেন। সেই চিৎকারে কুমিরটি গিয়ে একটি পুকুরে আশ্রয় নেয় । খবর দেওয়া হয় বনদপ্তরের বকখালি রেঞ্জে। চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে। রাতেই কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে। চিকিৎসার পর ৫ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবনের এই অংশে অতীতেও কোন কুমিরের দেখা মেলেনি। পাশের চিনাই নদীতে কুমিরটিকে গত কয়েক দিন ধরে ঘুরতে দেখেছে এলাকার মানুষ। তারপরেই ঢুকে পড়ে নদীর পাশের লোকালয়ে।
কলকাতা থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।
দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পড়ে এই অঞ্চল। প্রসঙ্গত, গত কয়েক বছর আগে বিষাক্ত ‘ইয়েলো বেলি’ সাপ এর পরিমাণ বেড়েছিল এই মৌসুনী দ্বীপেই। এই সাপের বৈজ্ঞানিক নাম পেলামিস প্ল্যাটুরাস। যা ঘিরে সাগরঘেরা এই দ্বীপাঞ্চলে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মৌসুমী দ্বীপে মোটামুটি বছরের অধিকাংশ সময় পর্যটকদের আনাগোনা লেগে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.