কলকাতাক্রাইম

নিউটাউনে টোটো চালকের রহস্যজনক মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিকা ও তার স্বামী

খাস কলকাতায় টোটোচালকের রহস্যজনক মৃত্যুতে বাড়ছে চাঞ্চল্য। নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার হয়  টোটোচালকের রক্তাক্ত মৃতদেহ। পাশেই উদ্ধার তার টোটোও। এই মৃত্যু ঘিরে বাড়ছে প্রশ্ন। নেপথ্যে উঠে এলো পরকীয়ার তত্ত্বও। ঘটনায় মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করে পুলিশ।
দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
জানা যায়, মৃতের নাম সুশান্ত ঘোষ। রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট অঞ্চলের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটো দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই লক্ষ্য করেন, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। সঙ্গে সঙ্গে জানানো হয় থানায়। দ্রুত পুলিশ গিয়ে যুবককে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই জানতে পারে, ওই ব্যক্তির নাম সুশান্ত ঘোষ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শনিবার এক যুবক তাঁদের বাড়িতে যায় ফোন নম্বর নিতে। পাশাপাশি জানায়, রবিবার রাতে তাঁর টোটোটি ভাড়া লাগবে। নিউটাউন রামমন্দির থেকে ইকোপার্ক যাবার জন্য।
তবে ঘটনায় উঠে এসেছে পরকীয়ার তত্ত্বও। সূত্রের খবর, দীর্ঘদিন রাজারহাটের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল সুশান্ত। জানাজানি হবার পর ওই মহিলা এলাকা ছাড়ে কিন্তু সম্পর্ক তখনও ছিল। ওই মহিলার স্বামী নাকি টোটো কেনার জন্য সুশান্তর থেকে ধারও নেয়। কিন্তু কিছুদিন ধরে সুশান্ত সেই টাকা ফেরত চায়। তা নিয়ে দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয়। পরিবারের অনুমান, সেই অশান্তির জেরেই খুন করা হয় সুশান্তকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করে পুলিশ। তাঁদের জেরা করলেই রহস্যভেদ হবে বলে জানান পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.