রাজ্য

মহিলাদের পর পুরুষদের লক্ষীভান্ডার! আসতে চলেছে রাজ্য সরকারের নয়া প্রকল্প

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের জনকল্যাণ মূলক প্রকল্প আনতে চলেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সাফল্যতম প্রকল্প হলো লক্ষী ভান্ডার। এমনকি এই প্রকল্প নিয়ে রাজনৈতিক মহলে চলেছে প্রবল চর্চা। পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছিল এই ভাতা শুধু মহিলারাই পাবে কেন? এবার রাজ্য সরকারের উদ্যোগে পুরুষদের জন্য চালু হতে লক্ষী ভান্ডার।

বাংলার বুকে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বেশ সারা ফেলেছিল। মহিলাদের এই মাসিক ভাতায় কিছুটা হলেও সুরাহা হয়েছিল মধ্যবিত্ত মহিলাদের ঘরে। এমনকি এই প্রকল্প আন্তর্জাতিক স্তরেও সম্মানিত হয়েছিল। তবে অনেকেরই প্রশ্ন ছিল পুরুষরা মাসিক ভাতার সুবিধা থেকে বঞ্চিত থাকবে কেন? অবশেষে রাজ্যে সরকার সেই উত্তর দিতে চলেছে।

আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচন। তাই এক্কেবারে ২০২৫ সালের থেকেই ভোট প্রচারের প্রস্তুতিতে নেমে পরেছে রাজনৈতিক দলগুলি। এবার শাসক থেকে বিরোধী কোনো দলই ভোটের ময়দানে জমি ছাড়তে রাজি নয়। তাই ভোটারদের মন জয় করতে কোমর বেঁধে নেমে পরেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসতে চলেছে বেকার পুরুষদের জন্য মাসিক ভাতা। যেখানে তারা মাসিক ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই প্রকল্পের দ্বারা যুবকদের মনে আসার সঞ্চার হবে। তবে এখনো পর্যন্ত এই প্রকল্পের নাম ঠিক করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.