বেশ কিছুমাস আগেই মা হয়েছেন ইংল্যান্ডের ডার্বিশায়ারের বাসিন্দা জেস। কিন্তু সন্তান হবার পর থেকেই সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি স্তন্য উৎপন্ন হতে থাকে তাঁর। জেস- এর শরীরে এতটাই স্তন্য উৎপন্ন হয় যে, তিনি এবং তাঁর স্বামী সেই দুগ্ধ সংরক্ষণ করতে শুরু করেন।
ফ্রিজে সেই দুধ জমতে জমতে কিছুদিনের মধ্যেই ফ্রিজেও জায়গা ফুরিয়ে আসে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ,নিজের স্তন্য দান করার সিদ্ধান্ত নেন জেস। সংবাদসংস্থা বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেস জানিয়েছেন,,,, তারপর তিনি বার্মিংহাম মিল্ক ব্যাংকে ফোন করেন । এবং সেই মিল্ক ব্যাংক থেকে জেসের মাতৃদুগ্ধ সংরক্ষণ করা হয়।
জেস জানিয়েছেন, ৩মাসে প্রায় ১০লিটার দুধ দান করেছেন তিনি।সন্তানের মায়ের এহেন পরিস্থিতিতে প্রথমে কিছুটা চিন্তিত ছিলেন চিকিৎসকরাও।তাই স্তন্য সংরক্ষণের আগে তাঁর বেশ কিছু পরীক্ষা করেন চিকিৎসকরা।তবে রিপটে দেখা যায় তিনি সম্পূর্ণ সুস্থ।
এর পর বার্মিংহাম উইমেন্স অ্যান্ড চিলড্রেন হসপিটালের স্বাস্থ্যকর্মী এসে সেই দুগ্ধ আহরণ করে নিয়ে যায়।
জেস জানিয়েছেন তাঁর সন্তান ইতিমধ্যেই বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। যদি তাঁর স্তন্য পান করে অন্য শিশুরাও উপকৃত হয়, তবে তিনি মা হিসাবে খুশিই হবেন।বার্মিংহাম উইমেন্স হসপিটালের মিল্ক ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন “আমরা সেই সমস্ত উদার মহিলাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা ছোট্ট শিশুদের সুরক্ষিত রাখতে নিজেদের বুকের দুধ দান করেন।”







