কলকাতারাজনীতিরাজ্য

“আমি ব্রিটিশ সিটিজেন, তবু দেশ ছাড়ব না!” — লালবাজার থেকে ছাড়া পেয়েই বিস্ফোরক চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে গিয়েই গ্রেফতার। আর তারপর লালবাজার থেকে ছাড়া পেয়েই মুখ খুললেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ, অভিমান আর বিস্ফোরক অভিযোগে কাঁপিয়ে দিলেন প্রশাসন ও শাসক শিবিরকে।

তিনি বলেন, “২৫ বছর ইংল্যান্ডে থেকেছি, এমন অভিজ্ঞতা কোথাও হয়নি। বাড়িতে কেউ দেখা করতে এলে, তার সঙ্গে দেখা করাটাই কি অপরাধ? অথচ আমাকে চোর-ডাকাতের মতো তুলে নিয়ে গেল! একজন মন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ কর্ডনের মাঝে আমাকে হেনস্থা করা হল!”

আরও একধাপ এগিয়ে বলেন, “আমি একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক। টপ লেভেলে ইংল্যান্ডে কাজ করেছি। আমার সঙ্গে যেভাবে ব্যবহার করা হল, তা অমানবিক। শুধু গ্রেফতারই নয়, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। এটা জবাব দিতেই হবে।”

তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমি ব্রিটিশ সিটিজেন, ইন্ডিয়ান নই। কিন্তু দেশ ছাড়ব না। আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতি। গলায় বন্দে মাতরম, হাতে গীতা—এই ভাবনাতেই আমি বড় হয়েছি। ইনসিকিওয়র্ড ফিল করছি ঠিকই, তবে ভয় পাই না। দাদু ফাঁসিকাঠে উঠেছেন। আমিও শেষ দম পর্যন্ত লড়ব।”

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মেডিক্যাল কাউন্সিল থেকে একাধিক চিঠি আসছে। তবে তাঁর দাবি, “আমি প্র্যাকটিস করি না, আমার রেজিস্ট্রেশন নিয়ে তোদের কিছু করার নেই।”

অভিযোগের সুরে বলেন, “আমি প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারেনি বলে আজ আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু দেখে নেব। সত্য কথা বললে আজ লেজ নাড়তে হয়! আমি করব না!”

লালবাজার থেকে বেরিয়ে তাঁর এই বক্তব্য নতুন করে উত্তাল করল রাজ্য রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.