কলকাতাক্রাইম

বেহালায় বন্ধুর হাতে মর্মান্তিক মৃত্যু! মদ্যপ অবস্থায় বিবাদের জেরে খু*ন, চাঞ্চল্য সখেরবাজার এলাকায়

বেহালার সখেরবাজার এলাকায় মদ্যপ অবস্থায় বন্ধুর হাতেই প্রাণ হারালেন এক যুবক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাপি নামে এক যুবক তাঁর তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতভর চলতে থাকে মদ্যপান। এরপর রবিবার ভোরে সখেরবাজার সুপারমার্কেটের সামনে বসার জায়গায় তাঁরা আবার মদ্যপান শুরু করেন।

সকাল সাড়ে ছ’টা নাগাদ তাঁদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। অভিযোগ, সেই বচসা গড়ায় হাতাহাতিতে। এরপর তিন বন্ধু মিলে বাপিকে বেধড়ক মারধর করেন।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন ফোন করে নিজের বাবাকে ডেকে আনেন ঘটনাস্থলে। অভিযোগ, তিনিও এসে বাপিকে মারধরে যোগ দেন।

রক্তাক্ত অবস্থায় বাপিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। এলাকায় চলছে টহল ও নজরদারি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.