রাজনীতি

নিশব্দে কাঁপলো বংশীহারী! বনধ সমর্থনে রাস্তায় নেমে আইসির চড় খেলেন সিপিএম নেতা, গ্রেফতারও

ভারত বনধের সমর্থনে রাস্তায় নেমে তীব্র বিতর্কে জড়াল বংশীহারী। বুধবার সকালে স্থানীয় সিপিএম নেতা মাজেদার রহমানকে সপাটে চড় মারলেন থানার আইসি অসীম গোপ! শুধু চড়ই নয়, তাকে সাথেসাথে গ্রেফতার করে পুলিশ। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

বাম নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণভাবে পিকেটিং করছিলেন দলীয় কর্মীরা। সেই সময় থানার আইসি এসে সিপিএম নেতাদের সঙ্গে বচসায় জড়ান। সূত্রের খবর, আইসি অসীম গোপ বলেন, “পিকেটিং চলবে, কিন্তু গাড়ি আটকানো চলবে না।” উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে আইসি নিজেই চড় মারেন বাম নেতা মাজেদার রহমানকে। তারপর বলেন, “গরম দেখাচ্ছেন? ফাজলামো হচ্ছে?”

এ ঘটনায় চরম ক্ষোভ উগরে দেন বাম নেতৃত্ব। বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে বলেন, “যেভাবে এক নেতাকে জনসমক্ষে চড় মারা ও গ্রেফতার করা হল, তাতে প্রমাণ হয়ে গেল পুলিশ তৃণমূলের পদলেহী গুন্ডায় পরিণত হয়েছে।” তাঁর দাবি, “এটা উপরতলার নির্দেশেই হয়েছে। এবার আমরা পুলিশ সুপার ও এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ জানাব।”

ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারীদের স্লোগান—
“পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো”
“ধর্মঘটে পুলিশের অত্যাচার মানছি না, মানব না”

বংশীহারী থানার আইসি অসীম গোপের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক। পুলিশ এখনো এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.