ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করতে পারে না নির্বাচন কমিশন বলে বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দায়ের হওয়া মামলার প্রথম শুনানিতেই দেশের শীর্ষ আদালত যে পর্যবেক্ষণ হয়েছে, তা ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত ভোটার তালিকা সংশোধন নিয় চূড়ান্ত রায় দান হয়নি। তবে প্রথম দিনের শুনানিতে বিচারপতিরা কড়া বার্তা দিয়েছে কমিশনের উদ্দেশে। সেখানে আদালতের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের অধিকার নির্বাচন কমিশনের থাকলেও নাগরিকত্ব যাচাইয়ের অধিকার তাদের নেই। সংবিধানের ৩২৬ নম্বর ধারায় কমিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল রাখা, নাগরিকত্ব যাচাই করা নয়।
পাশাপাশি আদালত কড়া ভাবে নির্দেশ দেয়, যেসব নথিকে সাধারণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়— যেমন আধার, রেশন কার্ড, ভোটার কার্ড— সেগুলিকে কেন এই প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হিসেবে ধরা হচ্ছে না, তার কোনও যুক্তিসংগত উত্তর কমিশন দিতে পারেনি। এত কম সময়ের মধ্যে গরিব ও পরিযায়ী ভোটারদের পক্ষে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা প্রায় অসম্ভব বলা যায়। তাই এই নির্দেশিকা জারি করল শীর্ষ আদালত। কমিশনের পক্ষ থেকে বিলি করা ফর্ম না পূরণ করলে বহু ভোটার এই তালিকা থেকে বাদ পরার সম্ভবনা রয়েছে, সেই আশঙ্কাই প্রকাশ করেছে আদালত।
গণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত রাখতে সুপ্রিম কোর্ট যে এখনও দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছে, বিহারের এই মামলার শুনানিতে তা ফের প্রমাণিত। আদালতের এই হস্তক্ষেপ না থাকলে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা বড়সড় প্রশ্ন উঠতো বলে মত অনেকেরই।







