পরিচালক অনীক দত্ত বারংবার বাংলা সিনেমায় তুলে ধরেছে নতুন কোনো ছক ভাঙা কাহিনী। এবারও ফের পূজোয় নতুন গোয়েন্দা গল্প নিয়ে আসছেন পরিচালক। গোয়েন্দা চরিত্রে বরাবর দেখা গিয়েছে ব্যোমকেশ নয় ফেলুদাকে। তবে এবার ‘যত কান্ড কলকাতাতেই’ সিনেমার রহস্যময় গোয়েন্দা গল্প গড়ে উঠেছে নতুন চমক দিয়ে। কি চমক থাকছে সেই গল্পে? এবার সেই চমকদার সিনেমার প্রথম ঝলক সামনে এলো।
আপামর বাঙালির রহস্যে রোমাঞ্চমোরা গোয়েন্দা গল্প কতটা পছন্দের, সেটা বলাই বাহুল্য। যেই প্রমাণ বারংবার বক্স অফিসে পাওয়া গিয়েছে। তবে এবার ‘যত কান্ড কলকাতাতেই’ সিনেমার গোয়েন্দা গল্পের মূল চরিত্রে দেখা যাবে না ফেলুদাকে। অনেক দত্তের পরিচালনায় এবার পূর্ণাঙ্গ গোয়েন্দা চরিত্রে ধরা দেবেন তোপসে। সেই মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চ্যাটার্জীকে। এই গল্প গড়ে উঠবে এক বাংলাদেশী তরুণীর পরিবারকে খুঁজে বের করার রহস্য নিয়ে। সেই বাংলাদেশী তরুণীর চরিত্রে ধরা দেবেন নওশাবা আহমেদ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রোজা পারমিতা দে, ঋক চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী, রজত গাঙ্গুলী সহ একাধিক তারকা।
অপেক্ষাকৃত সিনেমা ‘যত কান্ড কলকাতাতেই’ পর্দায় আসতে চলেছে দুর্গোৎসবে। ২০২৫ সালের দুর্গাপূজায় হাড্ডাহাড্ডি লড়াই হবে আবির চ্যাটার্জির নিজের দুটি সিনেমার সঙ্গে। এক দিকে ‘রক্তবীজ ২’। অন্যদিকে কিছুটা রহস্য রোমাঞ্চ ও কিছুটা প্রেম দিয়ে পর্দায় মানুষের মন জয় করতে আসবে ‘যত কান্ড কলকাতাতেই’ সিনেমা। এবার প্রকাশিত হলো সেই সিনেমার টিজার। যেখানেই স্পষ্ট এই সিনেমার গল্পে পড়তে পড়তে কতটা রহস্য লুকিয়ে রয়েছে। তবে এবার শুধু দেখার পূজোর সময় দেবের ‘রঘু ডাকাত’, নাকি আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী অভিনীত ‘রক্তবীজ ২’ নাকি পর্দায় মানুষের নজর কেড়ে নেবে ছক ভাঙা গোয়েন্দা গল্পে তৈরি হওয়ায় সিনেমা।







