রাজ্য

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা অভিযুক্ত, রাজ্যপালের অনুমতিতে ইডির বড় পদক্ষেপ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের শাসকদলের মন্ত্রীর নাম জুড়ল। এবার সরাসরি অভিযুক্তের তালিকায় এলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দীর্ঘদিন ধরে ইডির নজরে থাকা এই মন্ত্রীর বিরুদ্ধে অবশেষে বিচারপ্রক্রিয়া শুরু করার অনুমতি দিলেন রাজ্যপাল সি ভি আনান্দ বোস। আর সেই অনুমতির ভিত্তিতেই কড়া পদক্ষেপে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

সূত্রের খবর, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্রেই উঠে এসেছে চন্দ্রনাথ সিনহার নাম। ইতিমধ্যেই একাধিকবার মন্ত্রীর বাড়িতে হানা দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। কিন্তু রাজ্যপালের অনুমতি না থাকায় এতদিন কোনো আইনি পদক্ষেপ সম্ভব হয়নি। এবার সেই জট কাটতেই জমা পড়ল চার্জশিট।

আদালতের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে মন্ত্রীকে, অর্থাৎ সর্বোচ্চ ১২ সেপ্টেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। আদালত আরও স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত হিসেবে উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র, এমনকি কালীঘাটের কাকুর নামও। এবার সেই তালিকায় যুক্ত হল কারামন্ত্রীর নাম। স্বাভাবিকভাবেই, রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.