দেশ

জাতিসংঘে পাকিস্তানের ভরাডুবি, ভারত দিল কড়া জবাব

আন্তর্জাতিক মঞ্চে আবারও মুখ পুড়ল পাকিস্তানের। জাতিসংঘের এক উন্মুক্ত আলোচনায় কাশ্মীর ও প্যালেস্তাইনের প্রসঙ্গ টেনে ভারত ও ইজরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন পাকিস্তানি প্রতিনিধি। তাঁর দাবি ছিল, এই দুই অঞ্চলে নারীদের উপর যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত ও ইজরায়েল।

কিন্তু পাকিস্তানের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানায় ভারত। ভারতীয় কূটনীতিক অ্যাল্ডোস ম্যাথিউ পুন্নুস স্পষ্ট ভাষায় বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ ও পাকিস্তানি সেনাদের হাতে যে ভয়াবহ যৌন হিংসা ঘটেছিল, সেটাই ইতিহাসের অন্যতম জঘন্য অধ্যায়।

তিনি আরও উল্লেখ করেন, আজও পাকিস্তানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীরা অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর, পাচার ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। অথচ সেই দেশই আন্তর্জাতিক স্তরে মানবাধিকারের রক্ষাকর্তা সেজে প্রচার চালাচ্ছে।

ভারতের শক্ত জবাবে কার্যত চুপসে যায় পাকিস্তান। আন্তর্জাতিক মহলেও স্পষ্ট হয়ে যায়, নিজের অতীত ও বর্তমান ঢাকতে গিয়ে পাকিস্তান মিথ্যা অভিযোগের আশ্রয় নিচ্ছে। ফলে উল্টে তাদেরই বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.