পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরন। মৃত একাধিক।
আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ভয়াবহ বিস্ফোরন ঘটে। বিস্ফোরনে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত ৫ জন, আহত একাধিক। মৃতের সংখ্যা আরোও বাড়তে পারে এলাকা সুত্রে খবর।
এই বেআইনী বাজী কারখানাটি গোপনে চলেছিলো বলে জানা যায়। বিস্ফোরনের পর ইতিমধ্যে বোম্ব স্কোয়াড এলাকায় পৌঁচেছে। মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। মৃত ও ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই বিস্ফোরনের জন্য বিজেপিকেই দায়ী করে ঘটনার সিআইডি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
এলাকায় এভাবে গোপনে বাজী কারখানা গড়ে উঠায় ভীত ও সন্ত্রস্ত এলাকাবাসী। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।







