মোদীর সভায় জনসমুদ্রের ঢল । যেদিকে তাকানো যায় , সেদিকেই শুধুই মানুষ । আর তার মাঝেই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নিজের সভা থেকে বিহারকে এদিন উপহারে ভরিয়ে দেন নরেন্দ্র মোদী । উপহার দেন একাধিক নতুন প্রকল্পও। সাধারণ মানুষের যাতে কোনো কিছুতে কমতি না হয়ে , সেই জন্য ভোটমুখী বিহারকে একেবারে উপহারে ভরিয়ে দেন ।
গয়াতে এদিন প্রধানমন্ত্রী মোদী ১ হাজার ৮০০ কোটি টাকার ব্রিজ উদ্বোধন করেন । এই আন্টা-সীমারিয়া ব্রিজ বিহারের উত্তর ও দক্ষিণ অংশের যোগাযোগকে আরো মজবুত করবে । উল্লেখ্য , এতদিন এই অংশে যে সেতু ছিল , তার বয়স বেড়েছে । তাই সেখানে থেকে ভারী গাড়ি চলাচল করতে পারে না । পাশাপাশি রেল সেতু তৈরি হওয়ায় , যান চলাচলের জন্য , এই সেটি অনেকটাই সংকীর্ণ হয়ে পড়ে । কিন্তু এবার প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন সেতুর সূচনা হলো বিহারে ।
এছাড়াও প্রধানমন্ত্রী এদিন গয়ার উন্নতির জন্য শিলান্যাস করেন ১২ হাজার কোটি টাকা প্রকল্পের । এই টাকা মূলত , গয়ার শহর ,স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবার উন্নতির জন্য ধার্য করা হয়েছে । পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হয় ক্যান্সার হাসপাতালেরও ।







