প্রায় ৮ ঘন্টা ধরে জেরা শিখর ধাওয়ানকে ! জানা গিয়েছে , ভারতীয় ক্রিকেটারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । সেই মতো , দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেও যান শিখর । সেখানেই তাঁকে ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর । কিন্তু হঠাৎ কি কারণে তাঁকে তলব ? জানা গিয়েছে , একটি বেআইনি বেটিং অ্যাপের প্রচারের কারণে তলব করা হয় গব্বরকে। অ্যাপটির সঙ্গে ধাওয়ানের সম্পর্ক কি , সেটাই জানতে চায় ইডি ।
উল্লেখ্য , বর্তমানে অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেক জায়গাতেই প্রতারণা ও আর্থিক তছরুপের ঘটনা সামনে আসছে। সেই ঘটনার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক শহরে তল্লাশি চালায়। সেরকমই একটি বেটিং অ্যাপ 1xBet । সেই অ্যাপ সংক্রান্ত মামলাতেই ইডি ডাক পাঠায় শিখর ধাওয়ানকে। প্রসঙ্গত, প্রাক্তন ক্রিকেটার এই মামলায় সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা। এবার ইডি’র স্ক্যানারে ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা শিখর ধাওয়ানও।
জানা গিয়েছে ৮ ঘন্টা ধরে , শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছে । তবে তাঁকে কি কি প্রশ্ন করা হয়েছে , সেসব এখনো কিছু জানা যায়নি ।







