কলকাতারাজ্য

অনুমোদনহীন পুজোগুলির বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য

কলকাতা হাই কোর্ট এক পুজোর অনুমতি সংক্রান্ত মামলায় রাজ্যে অনুমোদনহীন পুজোগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন সেই নিয়ে প্রশ্ন উঠে। তার সাথে নতুন মামলাকৃত এই পুজোর অনুমতি দেওয়ার ব্যাপারে পুজো উদ্যোক্তাদের আবেদন পুনরায় বিবেচনা করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
২০০৪ সালের হাই কোর্টের দেওয়া গাইড লাইন অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। সিআইটি রোড রাম লীলা ময়দানে প্রথমবার দুর্গা পুজো করতে চায় হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা পুজোর অনুমতি সংক্রান্ত আবেদন খারিজ করে দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা যায়।

কিন্তু আদালতে মামলাকারী সংগঠনের আইনজীবী সূর্যনীল দাসের প্রশ্ন, রাজ্যে অন্য নতুন পুজোর অনুমতি দিলেও তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। কিন্তু রাজ্যের দাবি, নতুন কোনো পুজোর অনুমতি দেওয়া নেই। তা শুনে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের মন্তব্য, “অনুমতি না থাকা সত্বেও কী করে পুজো হচ্ছে? যখন জানাই আছে,এইগুলো বেআইনি পুজো পুলিশ কেন বন্ধ করছে না?”

আদালতের নির্দেশ, পুলিশ ও পুরসভাকে সংগঠনের আবেদন ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে । যদি এ বছর একটিও নতুন পুজোর অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে এদেরও অনুমতি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.