আলোর উৎসব দীপাবলির সূচনা হয় ধনতেরাসের মধ্য দিয়ে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ধন্বন্তরির আরাধনা করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকে। ২০২৬ সালে ধনতেরাস পালিত হবে ৬ নভেম্বর, শুক্রবার।
কলকাতায় ধনতেরাসের পুজোর শুভ সময় বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত। প্রায় ১ ঘণ্টা ৫৮ মিনিটের এই সময়কে পুজোর জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ত্রয়োদশী তিথি শুরু হবে ৬ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ৭ নভেম্বর সকাল ১০টা ৪৭ মিনিটে।
ধনতেরাসে সোনা, রুপো, নতুন বাসনপত্র এবং মূল্যবান সামগ্রী কেনার প্রচলন রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে নতুন কিছু কিনলে সংসারে সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি আসে। তবে পুজো ও কেনাকাটার শুভ সময় শহরভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে।







