লোকসভা ও রাজ্যসভার সাংসদদের আবাসনে আগুন ! সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত , এই অ্যাপার্টমেন্ট জ্বললো দাউ দাউ করে । দিল্লির হাইপ্রোফাইল এলাকার আবাসন – ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট । মূলত লোকসভা ও রাজ্যসভার সাংসদরাই ওই অ্যাপার্টমেন্টে বাস করেন । অথচ , আগুন লাগার আল্যর্ম বাজার , আধঘন্টা পরেও এসে পৌঁছাল না দমকল ? এমনই দাবী করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে ।
২০২০ সালে , প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয় ব্রহ্মপুত্র অ্যাপর্টমেন্টটির। বিভিন্ন দলের সাংসদরাই মূলত বাস করতেন ওই অ্যাপার্টমেন্টে । এদিন তৃণমূলের সাংসদ সাকেত গোখলে , অগ্নিকাণ্ডের পর , সংবাদমাধ্যমে লেখেন , “দিল্লির ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ভবনটা সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে। সব বাসিন্দাই সাংসদ। অথচ অ্যালার্ম বাজানোর ৩০ মিনিট পরও দমকল এসে পৌঁছায়নি। বারবার ফোনও করা হয়েছে। দিল্লি সরকারের লজ্জা হওয়া উচিত।”
তবে কিভাবে এই আগুন , তা এখনো জানা যায়নি । শনিবার দুপুরে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লেগে যায়। অ্যাপার্টমেন্ট জুড়ে , ছড়িয়েও পড়ে সেই আগুন। তবে গাফিলতির অভিযোগ উঠেছে দমকলের ভূমিকা নিয়ে । জানা গিয়েছে , খবর দেওয়ার , অনেক সময় পর , দমকল এসে পৌঁছায় । এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি ।







