Uncategorizedজেলারাজনীতি

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বাড়ি-বাড়ি যাবেন দেব

জমি জটের বিষয়ে সরাসরি মানুষের সঙ্গে দেখা করবেন ঘাটালের সাংসদ

ঘাটালের সাংসদ ও সুপারস্টার দেব শনিবার ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত একাধিক মিটিংয়ে যোগ দেন। দিনের প্রথমে তিনি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলার কমিটি গঠন নিয়ে আলোচনা করেন। পরে ঘাটাল টাউনহলে মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠকে যোগ দেন।

সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে দেব বলেন, “যাঁরা জমি এখনও দেননি, প্রয়োজনে আমি তাদের বাড়ি-বাড়ি গিয়ে বুঝিয়ে দেব কেন এই জমি প্রয়োজন। আমাদের কাজ জোরপূর্বক নয়, বোঝাপড়ার মাধ্যমে সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, “ঘাটালের মানুষ জানে মাস্টার প্ল্যানের কাজ কত দ্রুত গতিতে চলছে। যারা ভেবে বসেছেন কাজ ভাঁওতা, শেষ হলে তাঁরা নিজেই দেখবেন।”

বিরোধীরা আগেই মাস্টার প্ল্যানকে ‘ভাঁওতা’ বলে আখ্যায়িত করলেও দেবের ভাষ্য, প্রকল্পটি কেন্দ্রীয় সহায়তায় দ্রুত এগোচ্ছে এবং ঘাটালের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.