ডোমজুড়ের সলপে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে খুনের দায়ে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ আধিকারিকরা জানান, ফুটবল খেলা নিয়ে বচসার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। সিসিটিভি ফুটেজ এর মধ্যদিয়ে ওই কিশোরের সন্ধান পায় পুলিশ। বছর চারেকের শেখ আয়ুষের দেহ উদ্ধার হয় সলপের ডাঁসপাড়া এলাকা থেকে। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা থেকে নিখোঁজ ছিল সে। ওই শিশুর দেহ উদ্ধারেই দেখা যায় তাঁর সারা পিঠে ছ্যাঁকা দেওয়ার ক্ষত। পাশাপাশি শিশুটির মুখেও আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে শিশুকে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।
তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে, দেখা যায় ওই শিশুকে হেঁটে যেতে। তার পিছনে ছিলো অভিযুক্ত নাবালক। সেই সূত্র ধরে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় সে অপরাধের কথা স্বীকার করে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই নাবালক।
পুলিশ সূত্রে খবর, হাওড়ায় দর্জির কাজ শিখতে আসে সে। তার মামা তাকে কাজ শেখাতে এনেছিল। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়ে ছেন, সামান্য কারণে এই খুনের ঘটনা। ঘটনায় গ্রেফতার করা হয় ওই নাবালককে।







