কেন্দ্র

শরদ পাওয়ারকে ফোন মোদির! সুপ্রিয়া সুলের নেতৃত্ব নিয়ে মন্তব্য, মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন জল্পনা

মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে জল্পনা উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ারকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি মেয়ে সুপ্রিয়া সুলেকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করেছেন পাওয়ারের সহযোগী বিঠল মানিয়ার।
তাঁর দাবি, ফোনালাপের সময় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সুপ্রিয়া সুলে প্রস্তুত রয়েছেন। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। বিশেষ করে এনসিপির দুই গোষ্ঠীর সম্ভাব্য সংযুক্তি এবং সুপ্রিয়া সুলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
তবে এই ফোনালাপ বা সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। বিজেপি, এনসিপি এবং বিরোধী ইন্ডিয়া জোটের রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে মোদির এই কথোপকথনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
মহারাষ্ট্রের রাজনীতিতে আগামী দিনে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.