বিনোদন

বলিউডে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী?

বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ব বলতে উঠে আসে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর নাম। ‘খাকি: দ্য বেঙ্গল চেপ্টার’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য মানুষের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। বর্তমানে দাঁড়িয়ে নায়কের অবদান দেখা গিয়েছে টেলিভিশন জগতেও। তবে এবার কি নতুন করে কোনো ভূমিকায় বাংলার এই জনপ্রিয় অভিনেতা বলিউডে ধরা দিতে চলেছেন?

বাংলা ইন্ডাস্ট্রির প্রতি প্রসেনজিৎ চ্যাটার্জীর অবদান বলে শেষ করা যাবে না। তবে তিনি অন্যান্য অভিনেতাদের মতোই নিজে এক পর্যন্ত সংস্থা শুরু করেছে। নায়কের প্রযোজনা সংস্থা এনআইডিয়াজের প্রযোজনায় ইতিমধ্যেই অনেক ধারাবাহিক জনপ্রিয় হয়েছে। সেই তালিকায় রয়েছে ‘মহানায়ক’, ‘আলোর কোলে’, ‘অমরসঙ্গী’র মতো জনপ্রিয় ধারাবাহিকের নাম। বর্তমানে সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। তবে কি পরের ধারাবাহিক এবার বলতো করবেন প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জী?

বর্তমানে বেশ প্রশংসা কুড়িয়েছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিক। এবার প্রযোজক হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু করতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এবার হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বাংলায় প্রযোজক হিসেবে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তী বেশ জনপ্রিয় হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন নায়ক তথা প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জী। স্টার জলসায় বর্তমানে জনপ্রিয়তার সঙ্গে চলছে ‘কথা’ ধারাবাহিক। এবার সেই গল্পকেই রিমেক করা হবে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। যার প্রযোজনার দায়িত্বে থাকছে নায়কের প্রযোজনা সংস্থা। সেই ধারাবাহিকে প্রধান দুই চরিত্রে দেখা যাবে আরবার কাজি ও আফিয়া তয়বালিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.