বিগত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গ্যালারি ভর্তি দর্শক নেহা কক্করকে বিভিন্নভাবে অপমান করছে এবং মঞ্চে দাঁড়িয়ে নেহা শুধু কেঁদে যাচ্ছে ও ক্ষমা চেয়ে যাচ্ছে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরেই কমেন্ট সেকশনেও নেহাকে অপমান করতে কেউ ছাড়েনি। এইবার এই সব অপমানের জবাব দিলেন নেহা।
সম্প্রতি নেহা কক্কর অস্ট্রেলিয়াতে নিজের টিম নিয়ে শো করতে গেছে। সেখানেই একটি শো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে সাতটায়। কিন্তু নেহা সেখানে রাত সাড়ে দশটায় পৌঁছয়। স্বাভাবিক ভাবেই অডিয়েন্স প্রচণ্ড রাগে নেহার ওপর নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই গতকাল সকালে নেহা নিজের ইন্সটাগ্রাম পোস্টে লেখেন যে ‘সত্যিটা জানার জন্য অপেক্ষা করুন। সত্যি জানলে আপনারা এই ব্যবহারের জন্য অনুতপ্ত হবেন।’ সেদিন রাতেই নেহা আরেকটি পোস্ট দিয়ে জানান যেই উদ্যোক্তা অনুষ্ঠানের নেপথ্যে ছিল তারা সব টাকা নিয়ে পালিয়ে গেছে। শো শুরুর আগে নেহার ম্যানেজারের কোনো ফোন উদ্যোক্তাকারীরা ধরেনি। নেহা এবং তার টিমের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা অব্দি করেনি। শুধু তাই নয় সাউন্ড পার্সেনকে কোনো টাকা না দেওয়ায় শো এর আগে সাউন্ড চেক পর্যন্ত হয়নি। নেহা ভেবেই পাচ্ছিল না সেদিন আদৌ শো টা হবে নাকি। কিন্তু শেষ পর্যন্ত নেহা বিশ্রাম না নিয়ে বিনা পারিশ্রমিকে শো টা করেছিলেন শুধুমাত্র তাঁর দর্শকদের কথা ভেবে। ঐ অবস্থায় নেহার টিমের সকলের থাকা খাওয়ার দায়িত্ব নেহার স্বামী রোহনপ্রিত সিং নিয়েছিলেন।
নেহার মতো বহু শিল্পী দেশের মধ্যে শো করার সাথে সাথে দেশের বাইরেও শো করেন। কিন্তু এই ধরনের ঘটনার পর কোনো শো করার আগে অনিশ্চয়তায় ভুগবে সকল শিল্পী।







