এই প্রথম দূর্গাপূজো প্রাক-সুচনার আগেই হইচই দিল এক নতুন চমক , ‘মহিষাসুরমর্দিনী’ দেখতে পাবেন সিরিজের মাধ্যমে। সেখানে দূর্গা রূপে নজর কাড়লেন অভিনেত্রী রাজনন্দিনী পাল।
আধুনিক নিয়মের সাথে তালে তাল মিলিয়ে টলি পর্দায় মহালয়ার নতুনত্বের চমক আগেই পেয়েছি । কিন্তু এবার সম্পূর্ণ অন্য চিন্তায় আরও এক ধাপ এগিয়ে গেল হইচই । এই প্রথমবার সিরিজ আকারে আমারা দেখতে পাবো মহালয়া সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে। যেখানে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে নজর কারবেন অভিনেত্রী ‘রাজনন্দিনী’ এমন টাইট সূত্রে খবর।
অভিনেত্রী ‘রাজনন্দিনীর’ দূর্গা রূপ প্রকাশে এল। যেখানে সম্পূর্ণ সিরিজটাকে পরিচালনা করছেন পরিচালক ‘সায়ন্তন মুখোপাধ্যায়’ ।
পরিচালক জানান , সম্পূর্ণ সিরিজটা আবর্তিত হবে আদি শক্তি মহামায়া কে ঘিরেই , এছাড়াও বিন্ধ্যবাসিন্নী, দূর্গা ও মহিষাসুরমর্দিনীর মতো দেবীর নানা মহাময়ী রূপ দেখতে পাওয়া যাবে এই সিরিজে । এর পাশাপাশি সতীর দেহখন্ড , শিবের তান্তবো দেখা যাবে এই সিরিজে ।
আগামী ২রা অক্টোবর হইচই এর প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘মহিষাসুরমর্দিনী’ সিরিজ । বর্তমানে ‘ঘরের মেয়ে’ বলে দাবি জানাচ্ছে হইচই ।
সংশ্লিষ্ট ওটিটি চ্যানেলের একাধিক সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রীরা। তাই এবারেও মহামায়া রূপে রাজনন্দিনী কেই বেচে নিয়েছেন পরিচালক।
এত বছর মহালয়ার সকালে প্রতিটা মানুষ নানা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তারা তারকাদের মহিষাসুর বধের শো দেখেছেন , কিন্তু এই প্রথম বার হইচই মহালয়ার সম্পূর্ণ বর্ননা সিরিজের আকারে দর্শকদের কাছে তুলে ধরবে। যেখানে হইচই এর ‘ দূর্গা ‘ – রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করছেন ‘ সুকল্যান ভট্টাচার্য ‘ ।
এর আগে মহামায়া রূপে বহু অভিনেত্রীরা টেলি পর্দাতে অভিনয় করেছেন দেবশ্রী রায় , ইন্দ্রান হালদার, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেত্রীরাও। কিন্তু তাঁদের অভিনয় যেমন মানুষের মনে দাগ কেটেছে ঠিক তেমনিই ‘সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের’ মতো ধ্রুপদী নাচের, পটিয়সী একজন শিল্পীই মা দুর্গার ভূমিকায় আপামর দর্শকদের মনে জায়গা করেছে , যা আজও মানুষের মনে প্রথম স্থান অধিকার করেছে আছে।







